1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি খোন্দকার আবদুল মতিন, সাধারণ সম্পাদক মোনাসিফ ফরাজী সজীব - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

রাজৈর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি খোন্দকার আবদুল মতিন, সাধারণ সম্পাদক মোনাসিফ ফরাজী সজীব

  • প্রকাশিত : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০.৫৭ এএম
  • ৬৫৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খোন্দকার আবদুল মতিন (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (৭১ টেলিভিশন ও আজকের পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি) মোনাসিফ ফরাজী সজীব ।

এছাড়া সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম (ভোরের কাগজ) ও খোন্দকার রুহুল আমীন মুকুল (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান নাজির (সু-প্রভাত), সুজন হোসেন রিফাত (দৈনিক ডেল্টা টাইম), সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক টুটুল (দৈনিক মানবকন্ঠ), দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম (বাংলাদেশের খবর), অর্থ-সম্পাদক কাজী মোঃ জাফর (দৈনিক বাংলাদেশ), সাহিত্য- ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন শাহ (দৈনিক সূর্যোদয়), প্রচার ও প্রকাশক সম্পাদক আবু হাসান(দৈনিক সন্ধ্যাবানী), কার্যকরী সদস্য শাহাবুদ্দিন সাহা (দৈনিক খবর), কার্যকরী সদস্য শাহ আলম মিয়া (দৈনিক সরোজমিন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবী মোঃ হায়দার হোসেন, রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম সদস্য বরুন কুমার মন্ডল ও মোঃ রিন্টু শিকদার নির্বাচন পরিচালনা করেন।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!