1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ১১ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে ‍পুড়িয়ে ধ্বংস - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

রাজৈরে ১১ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে ‍পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫.১৪ পিএম
  • ৫০৭ জন পঠিত

রাজৈর ( মাদারীপুর) প্রতিনিধি। ॥
মাদারীপুর রাজৈর উপজেলার বিল বাঘিয়া ও আমগ্রাম বিলে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০০ অবৈধ চায়না দুয়ারি ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১ম ধাপে রাজৈর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিসুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সোমবার সন্ধ্যায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

বিকেলে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা ওই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন। দিন ব্যাপী মোবাইল কোর্টে জব্দকৃত অবৈধ জালসমূহ সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে উপস্থিত জনসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দেশীয় মাছ রক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, যেকোন মূল্যে আমাদের দেশীয় মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে উপস্থিত জনসাধারণের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় ও সচেতনতা সভা করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে প্রয়োজনে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এ জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়েছে।’ তিনি মৎস্য আইন মেনে মাছ ধরতে সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!