1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে বাস চাপায় গৃহবধুর নিহত। শিশু কন্যা গুরুতর আহত। - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে বাস চাপায় গৃহবধুর নিহত। শিশু কন্যা গুরুতর আহত।

  • প্রকাশিত : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৩.০৬ পিএম
  • ৬০৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈরে বাস চাপায় নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার ৪ বছর বয়সী শিশু কন্যা ফাতেমা। শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে পৌরসভার সামনে এঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে পৌরসভার সামনে নুরজাহান বেগম মেয়ে ফাতেমাকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এসময় নুরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরজাহান বেগমের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!