1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে হত্যা মামলার আসামীকে কুপিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা, আটক এক - Madaripur Protidin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরে হত্যা মামলার আসামীকে কুপিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা, আটক এক

  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ২.৩৬ পিএম
  • ৮২৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি হত্যা মামলার আসামীকে কুপিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে শাহীনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত নিহত শাহীন শেখ (২৫) বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। সে ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামী ছিলো।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়ে শাহীন শেখ (২৫)। পরে রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে শাহীনের গলা ও পায়ের রগ কাটা লাশ উদ্ধার করা হয়। পূর্বশত্র“তার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জেরে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করা হয় শাহীনকে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় আধিপত্য দীর্ঘদিনের। একপক্ষ আরেকপক্ষকে ফাঁসাতে প্রায়ই এমন ঘটনার সৃষ্টি করে। শাহীন হত্যাকান্ড এর বাইরে কিছুই নয়। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এর আসল রহস্য বেড়িয়ে আসবে। এই ঘটনা যাতে পুনরায় না ঘটে এমন দাবী এলাকাবাসীর।

নিহত শাহীনের চাচাচো ভাই মো. জব্বার জানান, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। এর কঠিন বিচার চাই। নিহতের পিতা মোস্তফা শেখ জানান, আমার ছেলে এলাকার সোহেল হত্যা মামলার ৬ নং আসামী ছিলো । আমাদের শত্র“রাই আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে । আমি আমার ছেলের হত্যার বিচার চাই ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, প্রতিপক্ষের লোকজন, নাকি হত্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!