1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলার শিবচরে  গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুর জেলার শিবচরে  গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৫.৩৬ পিএম
  • ৬১৬ জন পঠিত

র‌্যাব জানায়,  এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজা এর নেতৃত্বে ৯ আগস্ট   মাদারীপুর জেলার শিবচর থানাধীন পাঁচ্চর ইউপি ০৪ নং ওয়ার্ড হাজীপুর সাকিনস্থ আসামী মোঃ কাওসার আহমেদ টিটু খাঁন(৩৮), পিতা-আকমল হোসেন খাঁন, সাং-হাজীপুর, ওয়ার্ড নং-০৪, ইউপিঃ পাঁচ্চর, থানাঃ শিবচর, জেলা-মাদরীপুর’কে গাঁজাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৫০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!