1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের একটি পোষ্ট অফিসের করুন চিত্র - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরের একটি পোষ্ট অফিসের করুন চিত্র

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭.০২ পিএম
  • ৭৩৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। কখনই পড়েনি কারো পায়ের পাতা এ পোষ্ট অফিসে। দরজার সম্মুখে নেই কোন পায়ের চিহ্ন । নেই কোন হাতের ছোয়া। কেউ কোন দিন এখানে এসেছিল কিনা তার কোন নমুনা নেই পোষ্ট অফিসের সামনে। শুধুই লতা পাতা আর ঘাসে ছেয়ে গেছে পুরো পোষ্ট অফিস ভবনটি। একটুখানি রক্ষনাবেক্ষনের অভাবে প্রায় ১৫ বছর আগে নির্মিত ভবনটি ক্রমান্বয়ে ধংবসস্তুপে পরিনত হতে যাচ্ছে। যদিও এ পোষ্ট অফিসে একজন সাব পোষ্ট মাষ্টার ও একজন উদ্যোগক্তা নিয়োগ দেয়া আছে।

জনগনে দোরগোড়ায় ডিজিটাল ব্যবস্থা পৌছে দেয়ার লক্ষ্যে ও যুবক শ্রেনীকে কম্পিউটার প্রশিক্ষন দিয়ে দক্ষতা পুুর্ন করতে এবং অফিসের কার্য পরিচালনার দেয়া আছে ল্যাটপসহ যাবতীয় ইলেক্ট্রনিক্স সামগ্রসহ এবং অন্যান্য সামগ্রী। যা রয়েছে পোষ্ট মাষ্টার বা উদ্যোগক্তার বাড়ীতে। সেখান থেকে কাউকেই প্রশিক্ষন দেয়ার নজিরও নেই। এ চিত্র মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী শাখা পোষ্ট অফিসের। স্থানীয়রা জানায়, এ পোষ্ট অফিস তদারকি করতে কেউ কখনো আসেনি, পোষ্ট অফিসটির দরজাও কাউকে কখনোও খুলেতে দেখিনি। চরম অবহেলা আগাছায় ছেয়ে গেছে ভবনটি। নিদিষ্ট কিছু লোক ছাড়া এখানে একটি পোষ্ট অফিস রয়েছে তাও কেউ জানেন না। এব্যাপারে ভাঙ্গা জোনের ইন্সপেক্টর রোকন কাজী ১১ আগষ্ট ওই পোষ্ট অফিসটি পরিদর্শন করেন এবং পরিবেশ দেখে হতবাক হয়ে যান। টেলিফোনে যোগযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি কেবল দায়িত্ব নিয়েছি। তবে বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!