1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভারে ২ টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৭ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভারে ২ টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৭ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৫.০৮ পিএম
  • ৫৩৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভার এলাকার ০২ টি পৃথক ঔষধ ফার্মেসিতে অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ০৭ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

পরিচালক পক্ষে সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী (সহকারী পরিচালক -মিডিয়া অফিসার) জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে মোঃ নজরুল ইসলাম সহকারী পরিচালক ও কামরুল হাসান ঔষধ প্রশাসন পরিদর্শক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২১/আগষ্ট ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ২ টি ফার্মেসির মালিক/ম্যানেজারকে অর্থদন্ড প্রদান করা হয়ঃ তারা হলেন হাজী ফার্মেসী’র ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদ (৩০), জেলা-ঢাকা’কে ২,০০,০০০/- টাকা ও মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মোঃ মাদুদুল ইসলাম (৩০), জেলা-ঢাকা’কে ৫,০০,০০০/- টাকা।

ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনিবন্ধিত ঔষধ মজুদ, সংরক্ষন ও বিক্রয় কারীদের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!