1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.৫৯ পিএম
  • ৬৬৮ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন-মুকসুদপুর থেকে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাত বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মুকসুদপুরের উপজেলা পরিষদের সত্তরের আইডিয়াল কিন্ডারগার্ডেন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক।

প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান-এমপি বলেন,১৯৪৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের জনগনের সেবা করে যাচ্ছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা আন্দোলন, ৬ দফা থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকের বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল পরিনত করেছেন।

বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন,বিএনপি সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ মাস্টার, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যডভোকেট মতিউর রহমানকে প্রকাশ্যে তার বাড়ির গেটে বোমা মেরে হত্যা করেছিলো। তারা চেয়েছিলো আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের হত্যা করলে আওয়ামী লীগ নির্মুল হয়ে যাবে। তিনি আরো বলেন শেখ হাসিনা ২০৪১ সালে মধ্যে এদেশকে আমেরিকা ইউরোপ বানাতে চান। উন্নত দেশ গুলো সে সুযোগ সুবিধা পায় সেটা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষ পাবে।

মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলের সদস্য মুহাম্মদ ফারুক খান-এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য আনোয়ার হোসেন ও সাহাবদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু- এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সংরক্ষিত নারী সাংসদ নার্গিস রহমান।

কাউন্সিলরা কেন্দ্রীয় নেতাদের উপর দায়িত্ব দেওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের মতামতের মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে সাধারন সম্পাদক করে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সভায় ঘোষনা করা হয়। কমিটির বাকি পদগুলো সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে গঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!