1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার থেকে চুরি যাওয়া ৪ দিনের নবজাতক শিশু’কে সিরাজগঞ্জ থেকে উদ্ধার । অপহরণকারী গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

ঢাকার সাভার থেকে চুরি যাওয়া ৪ দিনের নবজাতক শিশু’কে সিরাজগঞ্জ থেকে উদ্ধার । অপহরণকারী গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬.১৫ পিএম
  • ৬৫৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে চাঞ্চল্যকর চুরি যাওয়া ০৪ দিনের নবজাতক শিশু’কে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪; অপহরণকারী গ্রেফতার।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

র‌্যাব জানায়,  ২সেপ্টেম্বর ঢাকা জেলার সাভারে শ্রমজীবী শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) দম্পতি’র ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। পরবর্তীতে মা ও শিশু উভয়ই সুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তারা তাদের সাভারের রাজ ফুলবাড়িয়া রাজারহাট এলাকার ভাড়া বাসায় চলে আসে। পরবর্তীতে ৫সেপ্টেম্বর উল্লেখিত দম্পতির পূর্ব পরিচিত মোসাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি তাদের বাসায় ভিকটিম শিশুটিকে দেখতে আসে। ভিকটিম শিশুটির মা শামসুন্নাহার শিশুটিকে মোসাঃ শাহিদা বেগম দম্পতির কোলে দিয়ে অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরে যায়। এসময় পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামী মোছাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি মিলে ৪ দিনের নবজাতক শিশুটিকে চুরি করে দ্রুত পালিয়ে যায়।

ভিকটিম শিশুটির মা পরবর্তীতে রান্নাঘর থেকে এসে তাদের দেখতে না পেয়ে দিশেহারা হয়ে তার স্বামী’কে খবর দিয়ে বিভিন্ন জায়গায় ভিকটিম শিশুটিকে এবং মোছাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতিকে খোঁজ করে। খোঁজাখুজির এক পার্যায়ে আসামী সোহেল রানা ভিকটিম শিশুটির মা শামসুন্নাহারকে জানায় যে, শিশুটি তার স্ত্রী শাহিদা’র হেফাজতে সিরাজগঞ্জে আছে এবং শিশুটিকে ফেরত পেতে হলে তাদেরকে নগদ ৮০,০০০/- টাকা মুক্তিপণ হিসেবে দিতে হবে। শামসুন্নাহার ও বাদল দম্পতি দিনমজুর হওয়ায় তাদের পক্ষে এত নগদ অর্থ দেওয়া সম্ভব না হওয়ায় আসামীদ্বয় শিশুটিকে ফেরত দেয়নি।

এমতাবস্থায় ভিকটিম শিশুটির মা র‌্যাব-৪ বরাবর ভিকটিম শিশুটিকে উদ্ধারে অভিযোগ দাখিল করলে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত ভিকটিম শিশুকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তৎপরতায় নিশ্চিত হওয়া যায় যে অপহরণকারীরা ভিকটিম শিশুটিকে নিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১২ যৌথ আভিযানিক দল ৬সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ০৪ দিনের নবজাতক শিশু’কে উদ্ধারপূর্বক অপহরণকারী আসামী মোছাঃ শাহিদা বেগম (২৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পলাতক আসামীর সহযোগীতায় মোটা অংকের মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিম শিশুটিকে অপহরণ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!