1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী সদর থেকে র‌্যাবের হাতে গাঁজা ও ইয়াবাসহ ১জন গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

পটুয়াখালী সদর থেকে র‌্যাবের হাতে গাঁজা ও ইয়াবাসহ ১জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪০ পিএম
  • ৫৬২ জন পঠিত

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প জানায়,  গত ১১ সেপ্টেম্বর ১০ টার দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে  গোপন সংবাদ পেয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন আরামবাগ সাকিনস্থ ০৪নং ওয়ার্ড জনৈকা ফিরোজা বেগমের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার  তুহিন রেজা এর নের্তৃত্বে আনুমানিক রাত ০০:১০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ মিজানুর রহমান(৩৭), পিতা-মৃত হুমায়ুন কবির, সাং-আরামবাগ, ০৪নং ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন আইনজীবির সহকারী হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল ফোন, ০১(এক) টি সীম করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ১২,৯০০/- (বার হাজার নয়শত) টাকা এবং গাঁজার বাজার মূল্য অনুমান ৬০০০/-(ছয় হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!