1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলার রাজৈর হতে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুর জেলার রাজৈর হতে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৭ পিএম
  • ৬২৬ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর জেলার রাজৈর হতে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, -৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে  ১০ সেপ্টেম্বর   মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বাজিতপুর ইউপি ৬নং ওয়ার্ড নয়ানগর সাকিনস্থ নয়ানগর ব্রীজের পশ্চিম পাশে গোড়ায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাসুদ সরদার (৩২), পিতাঃ হেমায়েদ সরদার, মাতাঃ রেহেনা বেগম. সাং- চাপাতলী,ইউপিÑ মোসÍফাপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৯০(একশত নব্বই) পিস নেশা জাতীয় মাদক কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড ও মাদক বিক্রয়লদ্ধ নগদ ৩২০০/-(তিন হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার মাদারীপুর রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!