1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার তালতলী হতে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

বরগুনার তালতলী হতে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৭.৫২ পিএম
  • ৫৮৪ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ বরগুনা জেলার তালতলী হতে ডাকাতি মামলার ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত ০১ (এক) জন পলাতক আসামী গ্রেফতার।

র‌্যাব জানায়,   র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১০ সেপ্টেম্বর বরগুনার  জেলার তালতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার তালতলী থানাধীন হেলেঞ্চাবাড়িয়া এলাকায় (জিআর-২০/০২(আম) এর ডাকাতি মামলার ১০(দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নেতৃত্বে আনুমানিক রাত ২১:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ ইলয়াস(৪৫), পিতা-মোঃ রশিদ খা, সাং-গাববাড়িয়া, থানা-তালতলী, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, বরগুনা জেলার তালতলী থানার (জিআর-২০/০২(আম) এর ডাকাতি মামলার ১০(দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার তালতলী থানায় (জিআর-২০/০২(আম) মূলে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!