1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  ফরিদপুরের  নগরকান্দা থেকে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

  ফরিদপুরের  নগরকান্দা থেকে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৩.১৫ পিএম
  • ৬১৪ জন পঠিত

অফিস রিপোর্ট ঃফরিদপুরের  নগরকান্দা থেকে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ৮।

র‌্যাব জানায়,   র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে ১২ সেপ্টেম্বর   ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বানেশ^রদী সাকিনস্থ জনৈক বাকী মোল্লার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাকী মোল্লা (৩৮), পিতাঃ মৃত কুটি মোল্লা , মাতাঃ মোসাঃ কুটিয়া বেগম, সাং- বানেশ^রদি, ইউপি-চরজশ^রদী,  থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরকে ইয়াবা ও গাঁজাসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৮২(একশত বিরাশি) পিস নেশা জাতীয় মাদক কথিত ইয়াবা ট্যাবলেট ও নেশা জাতীয় মাদক ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়লদ্ধ নগদ ৩০,৫০০/-(ত্রিশ হাজার পাঁচ শত) টাকা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ০২টি সীমকাড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার নগরকান্দা থানাসহ  দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!