1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্ত্রী হত্যা মামলায় ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

মাদারীপুরে স্ত্রী হত্যা মামলায় ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৬ পিএম
  • ৪৬৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ^াসরোধ করে হত্যা মামলার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। একই সময় আসামীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দন্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র পাল (৫৩) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল পালের ছেলে।
রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না ।

মামালার বিবরনে জানা যায়, ১৯৯৬ সালের ৫ই ডিসেম্বর পারিবারিক কলহের জেরে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোবিন্দ চন্দ্র পাল বালিশচাপা দিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্ত্রী মিলানী রানী পালকে। ঘটনার পরদিন শিবচর থানার থানার এসআই (উপ-পরিদর্শক) আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে শিবচর থানায় একটি হত্যা মামলা করে। পরে থানার আরেক এসআই (উপ-পরিদর্শক) নাজমুল হক ভুইয়া ১৯৯৭ সালের পহেলা ফেব্র“য়ারি ২০ জন সাক্ষির নামসহ গোবিন্দ চন্দ্র পালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

দীর্ঘ বিচারকি প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ হওয়ায় গোবিন চন্দ্র পালকে স্ত্রী হত্যার দায়ের যাবজ্জীবন কারাদন্ড দেন। একই সাথে আরো ৫ হাজার টাকা জরিমানাও করেন আদালত।
মাদারীপুর আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ঘটনার পর একমাত্র আসামী গোবিন্দ চন্দ্র পাল পলাতক রয়েছে। স্ত্রী হত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। তাকে ধরতে পুলিশকে এরইমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। নিহত মিলানী রানীর পালের সংসারে দুটি সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!