1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জমিজমা সংক্রান্ত বিরোধের জের রাজৈরে ছাত্রের জীবন নাশের লক্ষ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের রাজৈরে ছাত্রের জীবন নাশের লক্ষ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১.৪৪ পিএম
  • ৬১৮ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের রাজৈরে কলেজ ছাত্রের জীবন নাশের লক্ষ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি । বুধবার সকাল ১১টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সদস্য হারুন উর রশিদ, নাজমুল কবির, সাকিল আহসান তুহিন প্রমুখ ।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, গত ১৯ সেপ্টেন্বর সকাল ১০টার সময় রাজৈর বাসষ্ট্যান্ডের উত্তর পাশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাষ্টার্স পড়–য়া ছাত্র পারভেজ খানের সাথে মাওলানা আব্দুস সোবাহান খানের কথাকাটাকাটি হয় । এসময় মাওলানা আব্দুস সোবাহান খান একটি সর্টগান (আগ্নেয়াস্ত্র) জনসম্মুখে প্রদর্শন করলে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সর্টগান (আগ্নেয়াস্ত্র) প্রদর্শনের সেই ভিডিওটি মুহুর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায় । এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় । এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে রাজৈর উপজেলা সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

ছাত্র পারভেজ খান জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মেরে ফেলার উদ্দেশ্যে সর্টগান বের করে হুমকি দেয় মাওলানা সোবাহান খান ।
অভিযুক্ত মাওলানা সোবাহান খান জানান, আমার জায়গায় আমি গেলে প্রতিপক্ষরা আমাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারতে আসলে জীবন রক্ষার্থে আমার লাইসেন্স করা সর্টগান বের করেছি মাত্র।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে । আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!