1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে র‌্যাব পরিচয়ে দিন-দপুরে ৮লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে র‌্যাব পরিচয়ে দিন-দপুরে ৮লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬.০৯ পিএম
  • ৬২৮ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে র‌্যাব পরিচয়ে দিন-দুপুরে এক পাট ব্যবসায়ীর ৮লক্ষ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পাট ব্যবসায়ী ইকবাল খান টেকেরহাট ইসলামী ব্যাংক থেকে উক্ত টাকা উত্তোলন করে বাড়ি যাবার পথে উপজেলার ১নং ব্রীজের নিকট এ ঘটনা ঘটে ।

ভুক্তভোগি পরিবার জানায়, পাট ব্যবসায়ী ইকবাল হোসেন বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার টেকেরহাট ইসলামী ব্যাংক থেকে ৮ লক্ষ ২০ হাজার টাকা উত্তোলন করে । পরে সেই টাকা নিয়ে টেকেরহাট বাসষ্ট্যান্ড থেকে মাহিন্দ্র গাড়ীতে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে বাড়ি একই উপজেলার নরারকান্দি গ্রামে যাবার পথে টেকেরহাট ১নং ব্রীজের নিকট সাদা রংয়ের একটি মাইক্রোবাস ইকবাল হোসেনের গতিরোধ করে । এসময় র‌্যাব পরিচয় দিয়ে তার হাতে হাটকড়া দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় । পরে তার হাত ও মুখ বেধে গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে ফেলে রেখে যায় । এসময় তার কাছে থাকা ৮ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা ।
ইসলামী ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার খলিলুর রহমান জানান, টাকা উত্তোলনের সময় ওই ব্যক্তিকে পুলিশ পাহাড়ায় টাকা নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল । কিন্তু তিনি তা শুনেননি । তার পুলিশ পাহাড়া লাগবেনা এ কথা বলে সে টাকা নিয়ে একাই চলে যায় ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি । অভিযোগ পেলে ব্যবস্থা নিবো

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!