1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  মাদারীপুরের রাজৈর হতে বিপুল পরিমান ইয়াবা ও দেশীয় তৈরী চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

  মাদারীপুরের রাজৈর হতে বিপুল পরিমান ইয়াবা ও দেশীয় তৈরী চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ২.৫৫ পিএম
  • ৮০৭ জন পঠিত

অফিস রিপোর্ট ঃর‌্যা ব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর জেলার রাজৈর হতে বিপুল পরিমান ইয়াবা ও দেশীয় তৈরী চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অফিস জানায়, র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে   ২৪ সেপ্টেম্বর   রাতে মাদারীপুর রাজৈর থানাধীন পাট্রাবুকা  গ্রামের  হিরন আক্তার (৩২), স্বামী-হাসান তালুকদার, পিতাঃ মৃত বুর্জুক খন্দকার এর দক্ষিণ ভিটির চৌচালা টিনের বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। হিরন আক্তার (৩২), স্বামী- হাসান তালুকদার পিতাঃ মৃত বুর্জুক খন্দকার, মাতাঃ চেয়ারন বেগম, সাং-পাট্রাবুকা, ডাকঘর-শংকরদী, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরকে আটক করে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৭৫০(সাতাইশ শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরী চোলাইমদ-৩০(ত্রিশ) লিটার, মাদক বিক্রয়ের মাধ্যমে অর্জিত  ৬৩,০০০/- হাজার টাকা  মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা, মদ ও  অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!