1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে গণঅনশন - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে গণঅনশন

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩.২৮ পিএম
  • ৫৫১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারী দলের নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তবায়নের দাবীতে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদারীপুর শকুনী লেকের পাড়ে শহীদ কানন চত্ত্বরে এ গণঅনশন করা হয়। ‘ধমীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।এছাড়া সাম্প্রদায়িক বিভিন্ন সহিংসতায় নানা শ্রেণী পেশার মানুষ হত্যা করা হচ্ছে। ফলে ন্যায় বিচার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব দাবীতে গণঅনশন করছে সংগঠনটি। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

হিন্দু-বোদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে গণঅনশনে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুষ্ণ দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, কালকিনি উপজেলা সভাপতি হরিপদ দাস, জেলা সহ-সভাপতি এ্যাড. বিমল চন্দ্র বাড়ৈ, অনুভব সমবায় সমিতির সভাপতি অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ প্রমুখ। এসময় মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান তাদের সাথে একমত পোষণ করে।

সন্ধ্যা ৬টায় গণঅনশণ শেষ হবে। এ ব্যাপারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কৃষ্ণ দে বলেন, ‘২০১৮ সালে সরকার নির্বাচনী ইসতেহারে সকল ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু মাঝে মাঝেই ধর্মের উপর হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়। এতে মানবাধিকার লঙ্ঘিত হয়। তাই এসব বন্ধের দাবীতে আমাদের এই গণঅনশণ। আগামীতে আরো বড় পরিষরে আন্দোলন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!