1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ফারিয়ার সংবর্ধনা অনুষ্ঠান - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

রাজৈরে ফারিয়ার সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩.৩৪ পিএম
  • ৪৫০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরের রাজৈর উপজেলা আছমত আলী খান অডিটরিয়ামে

ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফারিয়ার কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান এমপিকে এ ফুলেল সংবর্ধনা দেয়া হয় ।

শুক্রবার রাত নয়টায় রাজৈর উপজেলা মডেল ফারিয়া‘র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাজাহারুল হক খান সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে ফারিয়া সদস্যদের কোম্পানী কর্তৃক নিগ্রহ ও বাজারের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাজৈর উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল ও ওসি আলমগীর হোসেন, ফারিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিক রহমান, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা মোঃ নুরুল হক খান, উপদেষ্টা সহদেব মন্ডল, সিনিয়র সহসভাপতি জাহিদ হাওলাদার,সভাপতি তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক  মোঃ জুয়েল খান,  ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান প্রমুখ ।

এসময় প্রধান অতিথি ফারিয়ার কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান (এমপি) তার বক্তব্যে বলেন, এক্যবদ্ধ থাকাটই হচ্ছে লক্ষ্যবস্তু ও সাফল্যে পৌছানোর একমাত্র পথ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ রেখেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশ^ময় সংকটকালেও অন্যান্য দেশে তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আমাদের প্রয়োজন দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখা এবং জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শকে বুকে লালন করা। আমরা যদি নিজে পিতাকে সম্মান করতে না জানি তাহলে আমরাও সম্মান পাবো না।মুক্তিযুদ্ধের চেতনাকে মস্তিস্কে ধারন করতে । তাহলেই বাংলাদেশ আরো এগিয়ে যাবে।####

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!