1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভুয়া ডিবি প্রতারকচক্রের সদস্য গ্রেফতার। - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে ভুয়া ডিবি প্রতারকচক্রের সদস্য গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৫.৩৬ পিএম
  • ৬২২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। ।
মাদারীপুরের রাজৈর থানা পুলিশ ভুয়া ডিবি দলের সক্রিয় সদস্য স্বপন সরদারকে (৩৪) শনিবার রাতে কালকিনি উপজেলার পূর্ব আদিলপুর থেকে গ্রেফতার করেছে । স্বপন সরদার মাদারীপুর জেলা কালকিনি উপজেলার আলীপুর গ্রামের মৃত আঃ রব সরদারের ছেলে।

এই চক্রটির সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজৈর উপজেলাসহ বিভিন্ন জায়গায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে তাদের ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয় দিয়ে অপহরণ করে, তারা প্রতারনার মাধ্যমে নিরিহ মানুষের কাছ হতে লক্ষ লক্ষ টাকা ছিনতাই করে নেয়

রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, গত ৪ অক্টোবর একটি চক্র ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকের সাহায্যে পুলিশ তাদের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয। এ সময় একজন পালিয়ে যায়। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের সদস্য পালিয়ে যাওয়া স্বপন সরদারকে (৩৪) আটক করা হয়েছে ।

উল্লেখ্য গত ৪ অক্টোবর মাদারীপুরের রাজৈরে ডিবি পরিচয়ে দিনদুপুরে ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারের চালকসহ ৪ ছিনতাইকারীকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত ৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়াস শেখ (৪০) ও তার শাশুরী মিনারা বেগম (৫০) টেকেরহাট উত্তরা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা উত্তোলন করে একই উপজেলার নারায়নপুর গ্রামের বাড়িতে ভ্যানগাড়ি যোগে যাবার পথে উপজেলার বৌলগ্রাম নাম স্থানে পৌছালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে । আটকৃত চালকসহ ৪ ছিনতাইকারীরা হলো শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের জব্বার খানের ছেলে আলমগীর খান (৩৮),পটুয়াখালী জেলার গলাচিপা চরকাজল গ্রামের নুর ইসলামের ছেলে রাসেল মাতুব্বর (৩৪),মাদারীপুরে শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাবু মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর (৩৮) ও মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর গ্রামের মমিন সরদারের ছেলে আয়ুব আলী সরদার (৪২) । গুরুতর আহত এই ৪ ছিনতাইকারীকে পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!