1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় মাফিয়া দালালদের নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের রফিকুলের মৃত্যু - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

লিবিয়ায় মাফিয়া দালালদের নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের রফিকুলের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৫.৩০ পিএম
  • ৫৯০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ।
মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী গ্রামের চা বিক্রেতা হাবীব বেপারির একমাত্র ছেলে রফিকুল বেপারি (২২) ভাগ্যের চাকা ঘোরানোর আশায় লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে পারি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস রফিকুল বেপারি লিবিয়ায় মাফিয়া দালালদের নির্যাতনের শিকার হয়ে ইতালি পৌছানোর তিনদিন পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় ইতালি থেকে মুঠোফোনে খবর আসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রফিকুলের মৃত্যুর সংবাদে পরিবারে চলছে শোকের মাতাম । একমাত্র সন্তানকে হারিয়ে বাবা, মা ও বোনেরা বাকরুদ্ধ হয়ে পড়েছে।

বুধবার নিহত রফিকুলের বাড়িতে গেলে কান্নাজড়িত কন্ঠে রফিকুলের পিতা হাবিব বেপারী জানায়, আমার ছেলে রফিকুলকে গত ফের্রুয়ারিতে ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যান পার্শবর্তী ধুরাইল ইউনিয়নের হোসেনেরহাট এলাকার দালাল আলমগীর খাঁ। এসময় ধারদেনা, সুদ ও বসতভিটার ঘর বন্ধক রেখে দালাল আলমগীরকে প্রথমে আমি নগদ সাড়ে ৯ লাখ টাকা দেই এবং পরে মাফিয়া দিয়ে ধরাইয়া আমার কাছ থেকে আরো দশ লাখ টাকা হাতিয়ে নেয়। তারপরও আমার ছেলেকে লিবিয়া থেকে ইতালিতে গেম করায় নাই। পরে আমি অন্য দালাল কুদ্দুছের মাধ্যমে দশ লাখ টাকা দিয়ে গেম করাই। আলমগীর দালালের লোকেরা আমার ছেলেকে লিবিয়ায় শারীরিক নির্যাতন করে এবং অসুস্থ্য অবস্থায় ইতালি পৌছানোর পর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি এই নির্যাতনের বিচার চাই ।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই, বিষয়টি আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!