1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শরিয়তপুরের শখিপুর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, গাাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

শরিয়তপুরের শখিপুর থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, গাাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১২.০৭ পিএম
  • ৫৯৩ জন পঠিত

অফিস রিপোর্ট  ঃ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প সদস্যরা  শরীয়তপুর জেলার সখিপুর থানা হতে বিপুল পরিমান (২৮ কেজি) গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

এরই ধারা বাহিকতায় র‌্যাব -৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে  ৩০ অক্টোবর দুপুরে  শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন চরফিলিজ বাজারে পূর্ব পাশের্র ২নং গলির “মকবুল স্টোর” এর সামনে অভিযান পরিচালনা করে আসামী   জাহাঙ্গীর আলম (৪৭)কে বিপুল পরিমান গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট থেকে ২৮ (আঠাশ) কেজি গাঁজা , মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমকার্ড  উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে হরিনা ফেরীঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা এবং অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার সখিপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

জাহাঙ্গীর আলম  -কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার  সৈয়দপুর (ওয়ার্ড নং-০৬)গ্রামের  মৃত বশির উদ্দিনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!