1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল সন্তান, এগিয়ে আসলো এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশ - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল সন্তান, এগিয়ে আসলো এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪.৫২ পিএম
  • ৫৬০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় এক শতবর্ষী বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগী বৃদ্ধার নাম জানা না গেলেও তার বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তবে তিনি অসুস্থ্য হওয়ায় আর কিছু বলতে পারছে না। সোমবার সকালে এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশের সহযোগীতায় বৃদ্ধা মাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার(২৮অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ফেলে যান সন্তানেরা। এলাকবাসীরা তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে খাওয়া দাওয়া করান তবে গত দুইদিন আগে সড়কের একটি ভ্যান গাড়ীর সাথে ধাক্কা লেগে আহত হন এরপর কারো সাথে কথা বলতে পারছে না বৃদ্ধা মা। তাছাড়া স্থানীয় এলাকাবাসীরা তাকে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করলেও সন্তানের সাথে রাখ করে কারো সাথে কোন কথা বলছে না এবং পানি ছাড়া তিনি কিছু খাচ্ছে না। তাই স্থানীয়রা সাংবাদিকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগীতায় বৃদ্ধা মাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছে।

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার জানান, গত শুক্রবার দুপুরে একটি ভ্যানে করে একটি ছেলে এই বৃদ্ধাকে স্কুলের পাশে ব্রীজের পাশে রেখে যায় কিন্ত সে সময় ভাবতে পারিনি যে এই বৃদ্ধা মাকে ফেলে রেখে গেছে। তবে বিকালে তাকে দেখে তার কাছ থেকে জানতে পারি তাকে তার সন্তান রেখে গেছে তার জন্য খাবার আনতে কিন্ত আর আসেনি এবং সে শুধু বলতে পারে তার বাড়ী আমগ্রাম এলাকায়।

স্থানীয় এলাকার রহিমা বলেন, আমি প্রথমদিন তাকে খাবার দিয়েছিলাম কিন্ত পরের দিন থেকে এক কাপ চা ছাড়া আর কিছু খায়নি এবং কারো সাথে কথা বলতে চায় না। যদিও বলে তখন বলে আমার কেউ নাই। তাছাড়া সে দ্ইুদিন আগে ভ্যানে সাথে ধাক্কা লেগে আহত হয়। এর পর তার কথাও বোঝা যাচ্ছে না। আমরা এই পাষন্ড সন্তানের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
মাদারীপুর সদর হাসপতালের মেডিকেল অফিসার মো. বদরুজামান স¤্রাট জানান, সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

মাদারীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনোয়ার চৌধুরী জানান, আমাকে এক সাংবাদিক বিষয়টি জানিয়ে পরামর্শ চাইলে আমি ফোর্স পাঠিয়ে বৃদ্ধা মহিলাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি। এবং তার ঠিকানা ও পরিচয় জানার চেস্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!