1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আহত ১০ - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

শিবচরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আহত ১০

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৫.০১ পিএম
  • ৫২৯ জন পঠিত

মাদারীপুর: মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার রাত ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় গণ সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এই সমাবেশ সফল করার লক্ষ্যে শিবচর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে পাঁচ্চর এলাকায় রাতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা চলাকালে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান মুন্সীর নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় আহত করা হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অন্তত ১০ জনকে। একপর্যায়ে একটি ঘরে তাদের জিম্মি করে রাখা হয়। লুট করে নেয়া হয় সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন। পরে দুর্বৃত্তরা সরে গেলে রাত সাড়ে ১১টার দিকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী ও দলীয় নেতাকর্মীরা। এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মুন্সী।

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!