1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাদারীপুরে সচেতনমূলক সভা ও র‌্যালী - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাদারীপুরে সচেতনমূলক সভা ও র‌্যালী

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৭.৫২ পিএম
  • ৬১৬ জন পঠিত

মাদারীপুরঃ

মাদারীপুর পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে সোমবার (৭ নভেম্বর) ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনমূলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মাাদারীপুর পৌরসভা হবে বাংলাদেশের রোল মডেল। ডেঙ্গু যাকে ধরে সেই বোঝে এর ভয়াবহতা কি। তাই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজে ও প্রতিবেশীকে সচেতন করি। নিজ আঙ্গিণা পরিস্কার রাখি, ডেঙ্গু মশা ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।

মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌরসভার ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুল বাশার টফি, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিব মাহমুদ কাওসার, জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য মো. নাঈম খান প্রমুখ।

পরে র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্কাউট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ^াস ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!