1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
খালেদা জিয়া তো আওয়ামীলীগকে বলেই দিয়েছে আমরা গোপালী কিন্তু আমরা গোপালী না কপালী-মুকসুদপুরে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

খালেদা জিয়া তো আওয়ামীলীগকে বলেই দিয়েছে আমরা গোপালী কিন্তু আমরা গোপালী না কপালী—-মুকসুদপুরে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৮.০০ পিএম
  • ৬১১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
আওয়ামলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, একমাত্র আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনা যে কথা দেয় সে কথা তিনি রক্ষা করেন । এর বাইরে যারা আছেন বিএনপি, জামাত ও তাদের সাথে যে দল তারা কখনো কথা দিয়ে রক্ষা করেন না । বরং উন্নয়নকে ব্যাহত করে । শনিবার সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, পদ্মা সেতু হয়ে ভায়া ভাংগা হয়ে বরিশাল পর্যন্ত ৬ লাইন রাস্তা হবে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, এ সব রাস্তা হবেনা । একেই তো আমরা গোপালগঞ্জের মানুষ । খালেদা জিয়া তো আওয়ামীলীগকে বলেই দিয়েছে আমরা গোপালী কিন্তু গোপালী না, আমরা কপালী । নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে । রাঘদী ইউনিয়নের আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান কামরুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা সাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আরশাফ আলী আশু মিয়া, রাঘদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান রেন্টু হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক কে,এম জাকির হোসেন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!