1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের হাইস্কুলের স্কুল মাঠে হাটুপানি ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরের হাইস্কুলের স্কুল মাঠে হাটুপানি ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১০.৫৯ এএম
  • ৬০৬ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন, টেকেরহাট (মাদারীপুর) ।
সামান্য বৃষ্টিতেই মাদারীপুরের সদরের প্রানকেন্দ্রে অবস্থিত আল-হাইস্কুলের মাঠ জলাবদ্ধতা শিকার হয়। মাঠে পানি বাড়লে এক পর্যায়ে ঔই পানি শ্রেনী প্রবেশ করে। চতুষ্পাশর্^ উচু হওয়া পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সমস্যা আরো প্রকট হয়ে ওঠে। ফলে নিস্কাশন ব্যবস্থার অভাবে বছরের ৬/৭ মাস এমন জলাবদ্ধতার শিকার হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম । বিদ্যালয় মাঠে খেলতে না পারায় শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। এমন জলাবদ্ধতা শিকার হয়েছে মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিছত্র এলাকার আল-জাবির হাই স্কুল । স্কুলের নেই পর্যাপ্ত ভবন। টিনের ছাউনি দেয়া ঘরেই দীর্ঘদিন ধরে চলছে পাঠদান। যা একটু বৃষ্টি হলেই ছাত্র ছাত্রীদের পড়তে হয় চড়ম ভোগান্তিতে।আকাশে মেঘ দেখলেই শিক্ষক ও শিক্ষার্থীদের দেখা শংকা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দুইটি টিনসেট ঘর ও ছোট দুইটি ভবন রয়েছে আল-জাবির হাই স্কুলে – যা ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য পর্যাপ্ত নয়। বর্তমানে হাই স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচশত, শিক্ষক রয়েছেন ১৭ জন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়ও।

সোমবার (৭ নভেম্ববর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠেই হাঁটু পানি বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা স্কুলের কক্ষে যেতে পোহাতে হচ্ছে হাটু পানি। কেউ আবার পিছলে পড়ে যায় কাঁদা পানিতে। কাঁদা-পানি পাড়ি দিয়ে বিদ্যালয় যাতায়াত করতে হয় তাদের । জলাবদ্ধ মাঠের ঘাস ও আগাছা পচা দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ করা যায় না। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে আসা-যাওয়া সমস্যা হয়। অনেক সময় যেতে-আসতে শরীরে কাঁদা লেগে যায় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবউদ্দীন জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতেই মাঠটি জলাবদ্ধতা শিকার হয়। বেশী বৃষ্টি হলে মাঠের পানি বেড়ে শ্রেনী কক্ষে প্রবেশ করে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি দেখা দেয়। মাঠের জলাবদ্ধতা দূরীকরণে মাটি ভরাটের কোন বিকল্প নেই। জলাবদ্ধতার কারণে একদিকে শিক্ষার্থীদের উপস্থিতিও হ্রাস পাচ্ছে। অন্যদিকে পাঠদানও ব্যাহত হচ্ছে।

মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো. হাবিব উল্লাহ খান বলেন, আল-জাবির হাই স্কুলের বিষয়ে এখনো কোন আবেদন হাতে পাইনি। তবে আবেদন হাতে পেলে বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাকে অবগত করবো।###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!