1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 পটুয়াখালীর সদর হতে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতসহ ৩ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

 পটুয়াখালীর সদর হতে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতসহ ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪.২১ পিএম
  • ৫৮৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ পটুয়াখালীর সদর হতে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতসহ ৩ সদস্যকে  গ্রেফতার করেছে র‌্যাব ৮।

র‌্যাব জানায়,   র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৪নভেম্বর একটি গাড়ি চুরি করা সদস্যদের গ্রেফতারের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি অটো মিশুক গাড়ি চুরি করে গাড়িটি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন পশ্চিম সারিকখালী গ্রামস্থ জনৈক মোঃ নজরুল মাতবর, পিতা-মৃত হাতেম মাতবর এর বসত বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর গাড়িটি আছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার  তুহিন রেজা এর নের্তৃত্বে বিকেলে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নাম হলো  মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মৃত আঃ রব হাওলাদার, সাং-আঠারোগাছিয়া, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী; মোঃ মুমিনুল ইসলাম(২৪), পিতা-মোঃ আজাহারুল ইসলাম, সাং-রংনাথ, থানা-পীরগাছা, জেলা-রংপুর, এ/পি- সাং-বদরপুর, দরবার শরীফ, ০১নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-পটুয়াখালী, ও  মোঃ মাসুম চৌকিদার(৩০), পিতা-মৃত আব্দুল মান্নাম চৌকিদার, সাং-চান্দুখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী।

উল্লেখ্য যে, উক্ত চক্রের মূলহোতা মোঃ আরিফ হোসেন। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সবাই অটো বাইক চাল হলেও গাড়ি চুরি করাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীদের নিকট হতে চোরাইকৃত ০১(এক) টি অটোমিশুক গাড়ি উদ্ধার করা হয়। কথিত গাড়ির বাজার মূল্য অনুমান ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা টাকা। ধৃত আসামীদেরকে অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাড়ি চুরি করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব সহযোগীতায় সিভিল বাদী হয়ে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!