1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের” লিডার মোঃ হাসিবুল হাসান @ বাংলা অনিকসহ ৫ জন সদস্য’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের” লিডার মোঃ হাসিবুল হাসান @ বাংলা অনিকসহ ৫ জন সদস্য’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১১.৫০ এএম
  • ৬১৯ জন পঠিত

রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের” লিডার মোঃ হাসিবুল হাসান @ বাংলা অনিকসহ ৫ জন সদস্য’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

অফিস রিপোর্টঃ রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের” লিডার মোঃ হাসিবুল হাসান @ বাংলা অনিকসহ ০৫ জন সদস্য’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের লিডার মোঃ হাসিবুল হাসান @ অনিক @ বাংলা অনিকসহ ১২/১৫ জন সদস্য সংঘবদ্ধভাবে বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ইষ্টার্ন হাউজিং এর একটি অস্থায়ী গ্যারেজের পিছনে অভিযান পরিচালনা করে ১ টি চাকু, ১ টি ছুরি, ২ টি চাপাতি, ৬ টি মোবাইল এবং ১০ টি সীম কার্ডসহ ৫ জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

গ্রেফতারকৃতরা হলো মোঃ হাসিবুল হাসান @ অনিক @ বাংলা অনিক (২৬), জেলা-ঢাকা, মোঃ বাহাদুর (৩০), জেলা-মাদারীপুর, মোঃ মনির হোসেন @ সোহেল @ পাতা সোহেল (২৬), জেলা-মুন্সিগঞ্জ, মোঃ আরিফুল ইসলাম @ অপি (২৬), জেলা-ঢাকা ও মোঃ অহিদুজ্জামান @ অহিদুর জামান (২৪), জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পল্লবী এলাকার বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের সদস্য এবং আসামী মোঃ হাসিবুল হাসান @ অনিক @ বাংলা অনিক এই গ্রুপের লিডার। গ্রেফতারকৃত আসামী প্রত্যেকের নামে পল্লবী থানায় মারামারি, ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!