1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৪.৫৭ পিএম
  • ৫৭২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোয়াজ্জেন মাতুব্বর নামে (৫৫) এক ভ্যানচালক নিহত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম সদর উপজেলার হাজরাপুরের চরপুটিয়া গ্রামের মেহের মাতুব্বরের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো জীবিকার তাগিতে ভ্যানগাড়ি নিয়ে বের হন মোয়াজ্জেম। মোস্তফাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ছোট সড়ক থেকে বড় সড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক মোয়াজ্জেম গুরুতর আহন হন। পাশাপাশি ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা মোয়াজ্জেমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় ভ্যানচালক মোয়াজ্জেম।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের টিএসআই মো. রুহুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!