1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে    ৩৮ কেজি গাঁজাসহ  কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লায়লা ও তার দুই সহচর   মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রাজৈরে    ৩৮ কেজি গাঁজাসহ  কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লায়লা ও তার দুই সহচর   মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৮.০৬ পিএম
  • ৬২০ জন পঠিত

অফিস রিপোর্ট  র‌্যাব -৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর জেলার রাজৈর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ(৩৮ কেজি) আন্তঃজেলা মাদক চোরাচালানের মূলহোতা কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লায়লা ও তার দুই সহচর সহ মোট তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব জানায়, আন্তজেলা মাদক চোরাচালানের মূল হোতা মাদক সম্রাজ্ঞী লায়লা এবং তার সহচর সহ একটি সংঘবদ্ধ চক্র বহুদিন যাবত অত্র এলাকায় মাদক কারবার এবং অন্যান্য চোরাচালানের কাজ করে আসছে। এই চক্র কে হাতেনাতে ধরার জন্য র‍্যাব সদর গোয়েন্দা দপ্তর ও র‍্যাব ৮(মাদারিপুর) ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব গোয়েন্দা দপ্তরের সহযোগিতায়

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে ২৬ নভেম্বর  মাদারীপুর জেলার রাজৈর থানাধীন ০১ নং ওয়ার্ড ঘোষাল কান্দি গ্রামের    সাইদুল শেখ(৫০), পিতা-হানিফ শেখ এর পরিত্যক্ত বসত বাড়ীর পশ্চিম পাশের এক চালা বিশিষ্ট রান্না ঘরের সামনে অভিযান পরিচালনা করে আসামী  মোঃ আল আমিন বেপারী(৩৪), পিতা-মৃত অহিদ বেপারী,  মাদক সম্রাজ্ঞী লায়লা বেগম(৩০), স্বামী-মোঃ আল আমিন বেপারী,  উভয় সাং-ঘোষাল কান্দি, ০১ নং ওয়ার্ড,  থানা-রাজৈর, জেলা-মাদারীপুর এবং  বিবেক বৈদ্য(৪০), পিতা- বিরেন বৈদ্য, মাতা- কুসুম বৈদ্য, সাং- জলিরপাড়, ০৭ নং ওয়ার্ড, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জদেরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে নেশা জাতীয় মাদক ৩৮ কেজি গাঁজা এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!