1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৪.১২ পিএম
  • ৫৫০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ওই ভবনের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় দুর্নীতিবিরোধী মনমানসিকতা থাকতে হবে। যদি কোন দুর্নীতি পাওয়া যায় তাহলে তার রক্ষা নাই। এ বিষয়ে দু’একটি এ্যাকসন নিতে হবে। তা না হলে ভয় পাবে না। তিনি উদাহরণস্বরুপ বলেন, অতিরিক্ত সব কিছুই হচ্ছে বিষ, অতিরিক্ত সবই হচ্ছে পয়জন। অতএব অতিরিক্ত যা যা করবেন সবই বিষ এবং সবই দুর্নীতি। তিনি বলেন, মাদারীপুরে একটি রেডিও স্টেশন হবে এবং এখানে সকালে মোটিভেশনাল আলোচনা হবে। প্রতিটি স্কুলের মাইকে এগুলো পিটির সময় শোনা হবে।’

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় দুর্নীতিবিরোধী বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মাদারীপুর দুদক কার্যালয়ের উপ পরিচালক মো: আতিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!