1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ । - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

মাদারীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ ।

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ১.৪৯ পিএম
  • ৪৫৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরে পূর্ব শত্র“তার জেরে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও তার সহযোগিদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জয়ার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। আহত ওই কৃষকের নাম আক্কাস হাওলাদার (৪৪)। তিনি মোস্তফাপুর ইউনিয়ন বড় খালপাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় মাদারীপুর শহর থেকে স্ত্রী ময়না বেগম (২৯) ও তিন বছরের ছেলে রোমানকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কৃষক আক্কাস হাওলাদার। জয়ার এলাকায় আসলে পূর্ব শত্র“তার জেরে মোস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া হাওলাদার তার সহযোগিদের নিয়ে আক্কাস ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই কৃষককে কুপিয়ে আহত করা হয়। মারধর করা হয় সাথে থাকা স্ত্রী ও সন্তান। আক্কাস ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য জিয়া হাওলাদার। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

আক্কাস হাওলাদার বলেন, বেশকিছুনি আগে আমার তিনটি গরু চুরি হয়। এ বিষয় নিয়ে ইউপি সদস্য জিয়ার সাথে আমার বিরোধ সৃষ্টি হয়। এরইজেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পরিবারের উপর হামলা চালায়। আমাকে কুপিয়ে জখম করে এবং সাথে থাকা স্ত্রী ও সন্তানকে মারধর করেছে। এই ঘটনায় প্রশাসনের কাছে এর বিচার চাই।
আহতের স্ত্রী ময়না বেগম বলেন, আমাকে আর আমার ছেলেকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। পরে আমার স্বামীকে কোপাতে শুরু করে ওরা। একপর্যায়ে পাশের লোকজন আসলে জিয়া ও তার লোকজন চলে যায়, এই ঘটনার আমি বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জিয়া হাওলাদার বলেন, আমি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলাম না। কারা হামলা করেছে এ বিষয়ে আমি জানি না।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!