1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ২.৪২ পিএম
  • ৬০২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরের নার্সিং ইনস্টিটিউট-এর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত লিমা খাতুন (২১) মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী। সে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চররঘুনাথ গ্রামের মৃত বেল্লাল হোসেনের মেয়ে ও চাঁনমিয়ার স্ত্রী।

পুলিশ ও নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী লিমা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলের ৪র্থ তলায় থেকে লেখাপড়া করতো। রাতে রুমের অন্য সহপাঠীদের কিছু না বলে বাথরুমে যায়। দীর্ঘক্ষনেও ফিরে না আসলে সন্দেহ হয় সহপাঠী বান্ধীদের। পরে তারা বাথরুমের ভেল্টিলেটর ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লিমাকে উদ্ধার করে রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে ওঠানোর সাথে সাথে মৃত্যু হয় লিমার। তবে কি কারনে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি নার্সিং ইনস্টিটিউ কর্তৃপক্ষ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুর নার্সিং ইনস্টিটিটের ইনচার্জ পারিসা খাতুন জানান, ওই শিক্ষার্থীর পরিবারকে খবর দেয়া হয়। পরিবার থেকেও কিছুই বলছে না। এটি কি কারনে ঘটেছে সহপাঠীরাও মুখ খুলছে না। হোস্টেল কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ময়না তদন্তের পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসার দুইঘন্টা পর তার মৃত্যু হয়। প্রথমে সাধ্যমতো চেষ্টা করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করাও হয়েছিল।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, কি কারনেই এই ঘটনা কিছুই বলা যাচ্ছে না। ময়না তদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!