1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শরিয়তপুরের ডামুড্যার   মাসুম হত্যার  মাস্টার মাইন্ড ও সহযোগী খুনী বক্কর  ঢাকায় গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

শরিয়তপুরের ডামুড্যার   মাসুম হত্যার  মাস্টার মাইন্ড ও সহযোগী খুনী বক্কর  ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ২.৪৫ পিএম
  • ৫৮৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ  শরিয়তপুরের ডামুড্যার চাঞ্চল্যকর ক্লুলেস মাসুম হত্যার প্রধান মাস্টার মাইন্ড ও সহযোগী খুনী আবু বক্করকে  রাজধানী ঢাকা থেকে র‌্যাব ৮,সিপিসি৩ (মাদারিপুর ক্যাম্প) এর হাতে গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়,   র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে  ১১ ডিসেম্বর   ডিএমপি ঢাকার গুলশান এবং মিরপুর-২ হইতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ব্যাপক চাঞ্চ্যলকর   মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম হত্যা মামলার মুল হোতা মাষ্টার মাইন্ড আসামী  মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল(৪০), পিতা-মোঃ আবুল হোসেন দেওয়ান, মাতাÑখালেদা বেগম, এবং খুনের সহযোগী   ও  মোঃ শহিদুল ইসলাম(৪১), পিতা-মৃত খোরশেদ আলম তালুকদার, মাতা-সুফিয়া বেগম, সর্ব সাং-বিশাকুড়ি(ওয়ার্ড নং-৩, ডামুড্যা পৌরসভা), থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুরদ্বয়কে আটক করে।

এজাহারের প্রেক্ষিতে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার মামলা নং ০১, তারিখ-০৩/১০/২২ ইং এর বিবরণে জানা যায় ৩০সেপ্টেম্বর  রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বিশাকুড়ি সাকিনস্থ  ৩নং ওয়ার্ড এর মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম এর নিখোজের ০২ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চ্যলকর সৃষ্টি হয়। ঘটনাটি জাতীয় পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার বিচারের দাবীতে ব্যাপক তোলপাড় হয়।  ঘটনার বিবরণে জানা য়ায় গত ৩০/০৯/২২ ইং তারিখ ০৯.০০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বিশাকুড়ি গ্রামের  জ নৈক মোঃ আলী দেওয়ান এর পুকুর পাড়ে   মোঃ আজিজুর রহমান ওরফে মাসুমসহ আরো ৩/৪ জন মিলে মাদক সেবন করা কালে নিজেদের ভিতর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে হাতাহাতি হয়। তখন অজ্ঞাতনামা  ৩/৪ জন মিলে মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম এর গলায় পেচিয়ে  শ্বাসরোধ করে এবং মৃত্য নিশ্চিত হবার জন্য ইট দ্বারা মাথায় আঘাত করে। পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গোপন করার জন্য বস্তায় ভরে পুকুরের মধ্যে ফেলে দেয়। পরবর্তিতে ২দিন পর ২ অক্টোবর   বস্তাভর্তি লাশ উদ্ধার করে। পরবর্তিতে পুলিশ সন্দেহভাজন মোঃ জাকির হোসেন রকি(৪০) নামের এক জন কে গ্রেফতার করে ।

তার স্বীকারোক্তীতে মাষ্টার মাইন্ড মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল(৪০), এবং তার সহযোগী মোঃ শহিদুল ইসলাম(৪১) এর নাম প্রকাশ করে । ঘটনাটি র‌্যারের নজরে আসলে রাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প, র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ছায়া তদন্ত  শুরু করে এবং ১১ডিসেম্বর  পর্যন্ত অভিযান পরিচালনা করে   আসামীদ্বয়কে রাজধানী ঢাকা হতে গ্রেফতার করে । এ সংক্রান্তে মৃত মোঃ আজিজুর রহমান ওরফে মামুন এর  স্ত্রী ফারজানা(২৭), বাদিনী হয়ে গ৩ ০৩/১০/২২ তারিখ শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!