1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত ॥ পরিবারের দাবী হত্যা - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত ॥ পরিবারের দাবী হত্যা

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ৬২০ জন পঠিত

মো. জাফরুল হাসান, কালকিনি,
মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মো. মামুন অর রশিদ-(৬২) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২ জন। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এদিকে ওই মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন ভূক্তভোগী পরিবার। তবে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত মুক্তিযোদ্ধার ছেলে রাকিবুল বেপারী।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের ওসমান বেপারীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মামুন অর রশিদ সকালে তার নিজ বাড়ির সামনে রৌদ্রে বসে ছিলেন এসময় একই গ্রামের নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদার তাকে মোটরসাইকেল চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যায়।

এসময় মোটরসাইকেল চালক তোফাজ্জেল ও মোটরসাইকেল আরহী ইমরান আহত হয়। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিহত মুক্তিযোদ্ধা মামুন অর রশিদকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন ভূক্তভোগী পরিবার। অপরদিকে এই ঘটনায় মোটরসাইকেল চালক তোফাজ্জেল ও মোটরসাইকেল আরহী ইমরান হোসেনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত মুক্তিযোদ্ধার ছেলে রাকিবুল বেপারী।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে রাকিবুল বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বাবাকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করেছে তোফাজ্জেল ও ইমরান। তাই আমি তাদের নামে মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!