1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মেয়ে নবজাতক উদ্ধার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতলে ভর্তি - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

মাদারীপুরে মেয়ে নবজাতক উদ্ধার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতলে ভর্তি

  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ২.৫৪ পিএম
  • ৫০৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। একদিনের শিশুটিকে পরে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে নবজাতক কেয়ার ইউনিটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌরসভার বটতলা এলাকার সড়কের পাশ থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌরসভার বটতলা এলাকার কনফেকশনারী দোকানী অলিউর রহমান দোকানঘর পরিস্কার করতে গিয়ে সড়কের পাশে কম্বলে প্যাঁচানো একদিনের নবজাতককে দেখতে পান। পরে খবর দেয়া হয় পৌরসভার কর্তৃপক্ষকে। তাদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটে। বিষয়টি অমানবিক উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন এলাকাবাসী। নবজাতক উদ্ধারের খবরে দত্তক নিতে আগ্রহীরা অনেকেই ভীড় করছেন হাসপাতালে। এদিকে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটি পুরোপুরি সুস্থ্য হবার পর সবধরনের আইনীপ্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

প্রত্যক্ষদর্শী ও দোকানী অলিউর রহমান জানান, শিশুটিকে দেখতে পেয়ে প্রথমে চমকে উঠি। পরে পৌরসভার লোকজনকে খবর দিলে তাদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা ইসরাত হোসেন উজ্জ্বল বলেন, এমন ঘটনায় দোষীদের বিচার হওয়া উচিৎ। উদ্ধার হওয়া শিশুকে সরকারের পক্ষ থেকে সার্বিক তত্ত্ববধান ও চিকিৎসা করা হোক এটাই দাবী।

মাদারীপুর শহরের কালিবাড়ি এলাকার ইমরান খান ও কুলসুম আক্তার দম্পতি হাসপাতালে গিয়ে বলেন, আমাদের বিয়ে হয়েছে ৮ বছর। কোন সন্তান নেই, সরকারের কাছে দাবী মেয়েটিকে আমাদের দত্তক দেয়া হোক।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটের মেডিকেল অফিসার ডা. নাইমা ফেরদৌস শান্তা জানান, মা-বাবা পরিচয়হীন নবজাতকের ওজন দুই হাজার একশো গ্রাম। তাকে রাখা হয়েছে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে। ধারণা করা হচ্ছে ৩২ সপ্তাহে শিশু ভুমিষ্ট হয়েছে। সে শঙ্কামুক্ত নয়।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, আশপাশের হাসপাতাল খোঁজ নেয়া হচ্ছে। এছাড়া শহরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শিশুটি সুস্থ্য হলে আইনী পদক্ষেপ নেয়া হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিম খাতুন জানান, এই ঘটনার পর জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রথমে শিশুটির সুস্থ্যতা প্রয়োজন। পরে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!