1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টাঙ্গাইলের মির্জাপুরে জোড়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ (৩৫)’কে নারায়নগঞ্জে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

টাঙ্গাইলের মির্জাপুরে জোড়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ (৩৫)’কে নারায়নগঞ্জে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৪.৫৫ পিএম
  • ৫৭২ জন পঠিত

অফিস রিপোর্টঃ টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর দুই শিশু অপহরণের পর জোড়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ (৩৫)’কে নারায়নগঞ্জ বন্দর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ২০১৬ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরের একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অপহরণের শিকার হয় ঢাকার ধামরাইয়ের চর চৌহাট গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (১০) ও একই গ্রামের প্রবাসী আবু বক্করের ছেলে ইমরান (১১) অপহরণের পরদিন ২৮ জানুয়ারি বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে মোট-১,০০,০০০/-(এক লাখ) টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা এবং পরদিন শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের একটি লেবু বাগান থেকে নিখোঁজ দুই শিশুকে জবাই করে হত্যা করে আসামীরা।

পরবর্তীতে ৩০ জানুয়ারি শনিবার শিশুর শাকিলের মা জোসনা বেগম বাদি হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে আদালতে ধৃত আসামীসহ অন্যান্য ১১ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে ১৪ ডিসেম্বর ২০২০ সালে আদালত ঐ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে তিনজনের মৃত্যুদন্ড, তিনজনের আমৃত্যু ও তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত। পরবর্তীতে রায় ঘোষনার সময় ৮ জন আসামী উপস্থিত থাকলেও ধৃত আসামী আরিফ আত্মগোপনে চলে যায়। এ সময় আসামী বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে রাজমিস্ত্রী, গামেন্টস্ কর্মী, লেবার ও রিক্সাচালক হিসেবে জীবিকা নির্বাহ করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!