1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে হত্যা কান্ডের রহস্য উদঘাটনপূর্বক মূল হোতাসহ ৪ জন গ্রেফতার  - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঢাকার আশুলিয়া থেকে হত্যা কান্ডের রহস্য উদঘাটনপূর্বক মূল হোতাসহ ৪ জন গ্রেফতার 

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৫.৪৭ পিএম
  • ৫৭৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা কান্ডের রহস্য উদঘাটনপূর্বক মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যেজোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ২২ ডিসেম্বর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাতালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা কান্ডের রহস্য উদঘাটনপূর্বক হত্যা কান্ডের মূল হোতাসহ ৪ জনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ২০ ডিসেম্বর রাতে সাভারের আশুলিয়ার একটি পরিত্যক্ত নির্মানাধীন বাড়ির ভেতরের জঙ্গলে অজ্ঞাতনামা এক নারীর লাশ খুঁজে পাওয়া যায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে জানা যায় যে, মৃত ভিকটিমের নাম মোছাঃ পারভিন আক্তার লক্ষীপুর সদর থানাধীন এলাকার বাসিন্দা। বিগত সাত আট বছর ধরে আশুলিয়া থানাধীন খেজুরটেক এলাকায় একটি বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

গত ২২ ডিসেম্বর মৃতের ছেলে মোঃ ইসমাইল হোসেন অজ্ঞাতনামা আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ভিকটিমের দেহসনাক্তসহ হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদেরকে আইনের আওতায় আনতে তৎক্ষণাৎ ছায়াতদন্তশুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গত ২২ ডিসেম্বর ২০২২ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিকটিম সনাক্তসহ উক্ত হত্যা কান্ডের মূল হোতা ১। মনিরুজ্জামান(৩৫), জেলা- ফরিদপুর সহ , ২। মোঃ সোলায়মান হোসেন৥ বাবু,জেলা- সিরাজগঞ্জ,৩।আল আমিন(৩০), জেলা- সিরাজগঞ্জ, ৪। মোঃ সাব্বির ইসলাম(১৮), জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মৃত ভিকটিম পারভিন আক্তারসহ গ্রেফতারকৃত আসামীরা পূর্ব পরিচিত এবং তারা স্থানীয়ভাবে ভাঙ্গারির ব্যবসাযর কাজে ভিকটিম পারভিন আক্তারের কাছে টাকা লগ্নী করা ছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়যে, আসামি মনিরুজ্জামান ভিকটিম এর কাছে ১১ হাজার টাকা এবং আসামি আল আমিন ৬০ হাজার টাকা পেত। কিন্তু ব্যবসায়ক্ষতি হওয়াতে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে যার প্রেক্ষিতে মনিরুজ্জামান, আল-আমিনসহ তাদের সহযোগীরা ভিকটিম পারভীন আক্তারকে চাপ প্রয়োগ ও এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয। তখন আসামি মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে অন্যান্যরা ভিকটিম পারভীনের বড়কোনো ক্ষতি করার পরিকল্পনা মোতাবেক গত ১৭/১২/২০২২ তারিখ রাত ২০.০০ ঘটিকার সময়কৌশলে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় একটি পরিত্যক্ত নির্মানাধীন বাড়িরভেতরের জঙ্গলে নিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণের ফলে জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনা আড়াল করার জন্য তারা ভিকটিমের পরিহিত পায়জামা ভিকটিমের গলায়পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং মৃতদেহকে সুকৌশলে গভীর জঙ্গলে ফেলে যায়। গ্রেফতারকৃত আসামিরা এই ঘটনার সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!