1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আগুনেকান্ডে ৬ দোকান পুড়ে গেছে ॥ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে আগুনেকান্ডে ৬ দোকান পুড়ে গেছে ॥

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ২.২৯ পিএম
  • ৫৮২ জন পঠিত

অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্খা
টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারের কাঁচা বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ব্যবসায়ীদের দাবী। তবে ১০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন। কিন্তু মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন, “ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে।
স্থানীয়, ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারের কাঁচা বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কাঁচা বাজার এলাকার একটি দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত ছড়িয়ে যায় এবং মূহুর্তের মধ্যে এনামুল খান, প্রদীপ কুমার দত্ত, সিদ্দিক স্টোর ও নাসিরউদ্দিনের ভাই ভাই স্টোর নামে ৪টি মুদি দোকান এবং বাদশা বেপারীর সুপারীর আড়ৎ ও বিসাই শিকদারের সার-কীটনাশকের দোকান পুড়ে যায়।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাথে যোগ দেয় পুলিশ সদস্য ও ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন। তবে ফায়ার সার্ভিসের ধারণা অগ্নিকান্ডে ১০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন ‘অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “এক- দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!