1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আজ থেকে ২ দিনব্যাপী বড় দিনের উৎসব শুরু - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে আজ থেকে ২ দিনব্যাপী বড় দিনের উৎসব শুরু

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫.১৬ পিএম
  • ৬৩৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।।বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য়ের মধ্য দিয়ে মাদারীপুরে শুরু হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিনের উৎসব। এ উপলক্ষে জেলার ১৫টি ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট গির্জায় ২ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রার্থণা, নগর কির্ত্তন, আলোচনা সভা, প্রীতি ভোজ ও কবিগান। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ক্যাথলিক চার্জ, ব্যাপ্টিস্ট চার্জ, এজি চার্জ, ফেলোশিপ চার্জ, লখন্ডা সেভেন এ্যাডভেন্টিস চার্জ, ফেলোশিপ চার্জ, ক্যাথলিক চার্জ, কদমবাড়ী ইউনিয়নের হিজলবাড়ী ব্যাপ্টিস্ট চার্জ, হিজলবাড়ী ক্যাথলিক চার্জ, ডাসার উপজেলার নবগ্রাম ব্যাপ্টিস্ট চার্জ, চলবল ব্যাপ্টিস্ট চার্জ, চলবল ক্যাথলিক চার্জ, চলবল এজি চার্জ, চলবল এসডিও চার্জ, কালকিনি উপজেলার শশিকর ব্যাপ্টিস্ট চার্জ এবং মাদারীপুর সদর উপজেলার থানতলি ব্যাপ্টিস্ট চার্জ ও চরমুগরিয়া ব্যাপ্টিস্ট চার্জ ও র্প্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক চার্জ বর্ণিল সাজে সাজানো হয়েছে।

খ্রীস্টান সম্প্রদায়ের চার্জ থেকে শনিবার রাত ৯টায় পৃথকভাবে বের করা হবে নগর কির্ত্তণ। নগর কির্ত্তন চলবে সারা রাত। রোববার দিনব্যাপী চলবে আলোচনা সভা, প্রার্থণা, কবিগান, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও প্রীতি ভোজ। খ্রীস্টান সম্প্রদায়ের প্রয়াত ব্যক্তিদের সমাধিগুলোও বিভিন্ন উপাচার দিয়ে সাজানো হয়েছে। এ উপলক্ষে অনেক স্থানে বসেছে মেলা।

রাজৈরের আমগ্রাম ব্যাপ্টিস্ট চার্জের সহকারী সাধারণ সম্পাদক বাদল রায় বলেন, বড়দিন উপলক্ষে আমগ্রাম ব্যাপ্টিস্ট চার্জএজি চার্জ ও ফেলোশিপ চার্জসহ বিভিন্ন গির্জায় আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন এ্যান্ড ফাইনান্স) মো. মনিরুজ্জান ফকির (পিপিএম) বলেন, খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি থানার ওসিদের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!