1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ৫৯৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে ইজিবাইক গতিরোধ করে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ১৩ বছরের মেয়েটিকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। এরইমধ্যে অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বছরের প্রথমদিন শ্রেণিকক্ষে পাঠদান করার কথা থাকলেও নির্মম পরিহাসে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ১৩ বছরের মেয়েটি। ১২ ঘন্টারও বেশি সময় ধরে হয় রক্তপাত। চোখেমুখে শুধুই আর্তনাথ।
স্বজনদের অভিযোগ, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। ১৩ বছরের মেয়েটি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে উর্ত্তীণ হলে শনিবার বিকেলে মিষ্টি নিয়ে ইজিবাইকযোগে নিজবাড়ি থেকে শাখারপাড় নানাবাড়িতে যাচ্ছিল।

মাঝপথে অপর একটি ইজিবাইকে এসে রাব্বি ও হাসান নামে দুই বখাটে মেয়েটির ইজিবাইক গতিরোধ করে। পরে জোড়পূর্বক ৯ম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের কবিরাজপুরের একটি নির্জণস্থানে। এরপর রাব্বি ও হাসান পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। গুরুতর অসুস্থ হলে পড়লে পালিয়ে যায় বখাটেরা। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা একজন ভ্যানচালকের সহযোগিতায় রাত সাড়ে ১১টার দিকে মেয়েটিকে ভর্তি করে জেলা সদর হাসপাতালে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত রাব্বি ও হাসান।

নির্যাতিতার মা বলেন, আমার স্বামী ঘটনা শোনার পর হৃদক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সাথে দুটি ঘটনা মেনে নিতে পারছি না। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
প্রতিবেশিরা বলেন, অভিযুক্তদের এমন বিচার চাই, যাতে ভবিষ্যতে এমন জঘণ্য কাজ অন্য কেউ করতে সাহস না পায়।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজা জানান, মেয়েটির অবস্থা গুরুতর। তার শরীরে প্রচুর রক্তপাত হয়। এখনো চিকিৎসা চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এরইমধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল দুইস্থানেই পুলিশ গিয়েছিল। প্রথমে মেয়েটির চিকিৎসা দরকার। শিক্ষার্থীর পরিবার অভিযোগ দিলে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!