1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে আন্দোলন করবে: মাদারীপুরে-আনিসুর রহমান তালুকদার খোকন - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে আন্দোলন করবে: মাদারীপুরে—আনিসুর রহমান তালুকদার খোকন

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৪.১৯ পিএম
  • ৫২৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। যদি তারা এক তরফা নির্বাচনের ব্যবস্থা করে তাহলে বিএনপির নেতা-কর্মীরা জীবন দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলন করবে। এ বছর বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবেই।’ সোমবার দুপুরে মাদারীপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন একথা বলেন।

প্রধান অতিথি হিসেবে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ঢাকায় এখন যে কোন আন্দোলনে ৫ লাখের বেশি জনগন অংশ নেই। আগামীতে এই সংখ্যা দ্বিগুন-তিনগুন হবে। এতে বোঝা যায়, এ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আর বেশি দিন টিকে থাকতে পারবে না। সরকারের অধীনে কোন নির্বাচন আর হবে না, যা হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। প্রয়োজনে আমাদের নেতা- কর্মীরা জীবন দিতেও প্রস্তুত।’

মাদারীপুরের কুলপদ্দি চৌরাস্তা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসির ব্রীজের কাছে শেষ হয়। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মো. ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাইদুর রানা, মো. ফয়সাল, নূরে আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রী বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবো না। হামলা-মামলা দিয়ে লাভ নেই রাজপথে ছিলাম, আছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাদের মুক্তি চাই।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!