1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে অ্যাম্বুলেন্সের চাপায় ভ্যানচালক নিহত - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

রাজৈরে অ্যাম্বুলেন্সের চাপায় ভ্যানচালক নিহত

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১.৫০ পিএম
  • ৫২৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে অ্যাম্বুলেন্সের চাপায় মকবুল হাওলাদার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত এবং ৩ ভ্যানযাত্রী আহত হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সাধুরব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল হাওলাদার ডাসার উপজেলার আইসার কমলাপুর এলাকার ফটিক হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ৩ জন যাত্রী নিয়ে ভ্যানচালক মকবুল হাওলাদার মস্তফাপুর দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে চাপা দেয়। এসময় মকবুল হাওলাদারসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হাওলাদারের মৃত্যু হয়। এছাড়া বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা বলেন, ঘটনার পর পরই চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!