1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
গৃহহীন মানুষেরা দেশের সম্পদ হি‌সে‌বে তৈ‌রি হ‌চ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

গৃহহীন মানুষেরা দেশের সম্পদ হি‌সে‌বে তৈ‌রি হ‌চ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৬.১৬ পিএম
  • ৫৬১ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি: দেশের গৃহহীন মানুষেরা সমাজের বোঝা হয়েছিল, এখন তারা দেশের সম্পদ ও কর্মী হয়েছে। তারা স্মার্ট বাংলাদেশে তৈরীতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া বঙ্গবন্ধু পল্লী প্রকল্পের রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের নদী ভাঙন সহ বিভিন্ন ভাবে গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের নিজস্ব ঠিকানা তৈরী করে দিয়েছেন। এখন আর তারা সমাজের বোঝ নয়, সম্পদ। এসব পরিবারগুলো এখন স্বাচ্ছন্দে জীবন যাপন করছে।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈনুদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পেয়ারপুরের গাছবাড়িয়া বঙ্গবন্ধু পল্লীর রাস্তার উদ্বোধন শেষে মহাপরিচালক মিজানুর রহমান মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা পাকা রাস্তা হতে অপর আরেকটি বঙ্গবন্ধু পল্লীর রাস্তার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!