1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার মোহাম্মদপুর থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরনকারী মোঃ আলফাজ@ আকাশ গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঢাকার মোহাম্মদপুর থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরনকারী মোঃ আলফাজ@ আকাশ গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ৫৩৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকা হতে অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারসহ অপহরনকারী মোঃ আলফাজ@ আকাশ (২২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণামূলক ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরী তরুনী মেয়েদের বিদেশে পাচার এবং মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরন করে আসছে কয়েকটি সংঘবদ্ধ অপহরণকারী সিন্ডিকেট। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী রাতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরল থানা এলাকা হতে অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারপৃর্বক অপহরনকারী মোঃ আলফাজ @ আকাশ (২২),’কে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আলফাজ@ আকাশ ভিকটিমকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ার স্কুলে থেকে বাড়ী ফেরার পথে গত ২৭/১১/২০২২ তারিখ বিরল বালিকা উচ্চ বিদ্যালয় এর পিছনে বড়মাঠের দক্ষিণ পূর্বকোনে অবস্থিত পুরাতন শহীদ মিনার এর নির্জন রাস্তার সামনে থেকে নাবালিকা ভিকটিম’কে জোর পূর্বক একটি মাইক্রো বাসে উঠিয়ে অপহরন করে। পরবর্তীতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় আটকিয়ে রেখে ভিকটিম’কে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রর্দশন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!