1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে: বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৮.২০ পিএম
  • ৫২৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা:
খুনিদের দল বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে হবে। যদি জনগণ তাদের রায় দেয় তাহলে আওয়ামীলীগ মেনে নিবে। তবে যতই কথা বলুক, তাদের এ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।’

এমনটা বলেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি এদেশের খুনের রাজনীতি শুরু করেছে। তারা যুদ্ধপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতা। তারা গোলাম আযম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে রাজনীতি করে শাসনের নামে দুঃশাসন করেছে। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামীতে নির্বাচনে আসতে পারে। আর এতে জনগন যদি তাদের রায় দেয়, তাহলে আওয়ামীলীগ তাদের রায় মেনে নিবে।’

বিএনপির রূপরেখার নিয়ে সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির কোনটা রূপরেখা আর কোনটা মেরামত, তা কিছুই বোঝা যায় না। সব কিছুই মিলেমিছে একাকার হয়ে গেছে। তাদের নেতারা ভিন্ন ভিন্ন কথা বলছে। তাদের এসবই ভন্ডামি। জনগণ তাদের এসব ভন্ডামি বোঝে। যে কারণে তাদের জনসম্পৃক্ততা নেই। তাদের সব কিছুই ফাঁকা বুলি।’

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজার এলাকায় জেলা আওয়ামীলীগ জনসভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ। সভায় জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!