1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮)’কে ১১ বছর পর রামপুরা থেকে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮)’কে ১১ বছর পর রামপুরা থেকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ৫৯৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ দীর্ঘ ১১ বছর ধরে পলাতক চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮)’কে রাজধানীর রামপুরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৮ জানুয়ারি মধ্য রাতে রাজধানীর রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮), জেলাঃ গাইবান্ধা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জিল্লুর রহমান ও আসামীরা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামুদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং সর্ম্পকে আত্মীয়-স্বজন। ভিকটিম এর সাথে আসামীদের একটি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আসামীরা উক্ত জমি নিয়ে জিল্লুর রহমানের পরিবারকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিল। এর প্রেক্ষিতে গত ৫/০২/২০১২ তারিখ সকালে ভিকটিম জিল্লুর রহমান জমিতে ধান লাগানোর জন্য গেলে আসামীরা পূর্ব পরিকল্পনা মতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জিল্লুরের উপর আক্রমন করে মারাত্মক জখম করে। ভিকটিমের আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় জিল্লুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আরিফসহ ১২ জনকে আসামী করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজ্ঞ আদালত মামলার বিচারকার্য পরিচালনায় পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম জিল্লুর রহমান হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আসামী আরিফুল ইসলাম’কে যাবজ্জীবন সাজাপ্রদান করেন। মামলা রুজু হবার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরিফুল পলাতক ছিল।

৪। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার হত্যাকান্ডের কথা স্বীকার করে। আসামী হত্যাকান্ডের পর থেকে আত্মগোপন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গত ১১ বছর ধরে ছদ্মবেশ ধারণ করে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, বাড্ডা, রামপুরাসহ পূরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল। এই সময় গ্রেফতারকৃত আসামী ক্রমাগত পেশা ও অবস্থান পরিবর্তন করে আসছিলো। সর্বশেষ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা আসামী’কে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!