1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রতারনা করে দুই কোটি টাকা ভুয়া বিল নেয়ার পর রক্ষা হলো না প্রতারক শাহীনের - Madaripur Protidin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

মাদারীপুরে প্রতারনা করে দুই কোটি টাকা ভুয়া বিল নেয়ার পর রক্ষা হলো না প্রতারক শাহীনের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ১.১০ পিএম
  • ৪২২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরে ভূমি অধিগ্রহনের প্রায় দুই কোটি টাকা প্রতারক চক্র হাতিয়ে নেয়ার ঘটনায় সদর থানায় বুধবার দুপুরে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ প্রতারক চক্রের একজন শাহীন বেপারী নামে এক জনকে গ্রেফতার করেছে।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার ডাউয়ারচর মৌজার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ৬৪১নং দাগের মালিকানাধীন সম্পত্তির ভূয়া কাগজপত্র তৈরী করে একটি প্রতারক চক্র ভুমি অধিগ্রহন শাখা থেকে প্রায় দুই কোটি টাকা উত্তেলন করে নিয়েছে জানতে পেরে জমির প্রকৃত মালিক হারুন বেপারী জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করেন। এতে ঘটনাটি জানাজানি হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নির্দেশে মাদারীপুর ভূমি অধিগ্রহন শাখার অফিস সহকারী সোহাগ মোল্লা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করে।

মামলায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের নাজির বেপারীর ছেলে শাহিন বেপারী (৫৬), দত্তপাড়া গ্রামের দুলাল হাওলাদারের ছেলে আলী জামান (৫৫) ও আক্তারুজ্জামান (৪৫) এবং বাঁচামারা গ্রামের নাসির উদ্দিন এবং দত্তপাড়া খা কান্দি গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে নজরুল খা ( ৩৫)কে আসামী করা হয়েছে। এদের মধ্যে প্রতারক শাহিন বেপারীকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বাদী সোহাগ মোল্লা মামলা নথিতে দাবী করেন, আসামীরা এককোটি আটাশি লক্ষ চৌদ্দ হাজার তিনশ টাকা প্রতারনা মূলকভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছে। প্রকৃত পক্ষে আসামীদের উক্ত দাগে কোন সম্পত্তি নাই। বিভিন্ন প্রকার ভুয়া কাগজপত্র তৈরী করে সরকারী অর্থ ব্রাক ব্যাংকের মাধ্যমে তুলে নিয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ হারুন বেপারী বলেন, আমি আমার মালিকানাধীন জমি বিল তুলতে গেলে বিভিন্ন ধরেন হয়রানির শিকার হই। পরে জানতে পারি আমার জমির বিল একটি প্রতারক চক্র নিয়ে গেছে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, প্রতারনা করে সরকারী অর্থ আত্মসাথের অভিযোগ একটি মামলা হয়েছে। মামলায় একটি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারনার কথা স্বীকার করেছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!