1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার  থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘মাদারীপুর উৎসব’। উদ্বোধন করবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

শুক্রবার  থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘মাদারীপুর উৎসব’। উদ্বোধন করবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৫৩৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘মাদারীপুর উৎসব’।  বুধবার বেলা ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, এই উৎসব উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।।
তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মাদারীপুর জেলা। পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পর এই জেলায় উন্নয়ন কর্মযজ্ঞের অগ্রগতি শুরু হয়েছে। এখন উন্নত ও স্মার্ট জেলা হিসেবে মাদারীপুরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করা, বিনিয়োগ বিকাশ, পর্যটনের দ্বার উন্মোচনসহ অন্যান্য সম্ভাবনাময় খাতসমূহের প্রতি জনগণের আগ্রহ, উৎসাহ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ১২ দিন ব্যাপী এক উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় শহরের আচমত আলী খান স্টেডিয়াম মাঠে ‘মাদারীপুর উৎসব-২০২৩’ ও শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উৎসবের প্রথম দিন ওই মাঠেই চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের চিত্রকর্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্য ১১দিন জেলার ৫টি উপজেলায় আলাদাভাবে উৎসবের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোল্ডকাপ দাবা, কাবাডি টেনিস, ক্রিকেট, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট, পিঠা উৎসব, ম্যারাথন, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান ‘প্রজন্মকে জানি’, সাহিত্য সম্মেলনসহ ২৬টির বেশি অনুষ্ঠান হবে। শেষের  দিনে শিবচর উপজেলায় উদ্যোক্তা সম্মেলন, জব ফেয়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপনী হবে।
‘এই উৎসবের ফলে জেলার প্রসার ও দেশবাসীর কাছে পরিচিতি ঘটবে। আজ বৃহস্পতিবার আনন্দর‌্যালির মাধ্যমের অনুষ্ঠান মালার সুভ সূচনা শুরু হয়। আমরা আশাবাদি এই উৎসবে হাজারো মানুষের সমাগম ঘটবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা শরমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, পল্লব কুমার হাজরা, মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান, সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন, সাংগঠনিক সম্পাদক সাগর তামিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!